উদ্দীপকের 'P [গণিত] ও 'Q [গণিত] এর মধ্যে কোনটি পরিবেশের জন্য অধিকতর ক্ষতিকর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের P ও Q এর মধ্যে P পরিবেশের জন্য অধিকতর ক্ষতিকর। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- যে সমস্ত পলিমার প্রকৃতিতে পাওয়া যায় যেমন- পাট, রেশম, পশম ইত্যাদি হচ্ছে পরিবেশবান্ধব; কেননা এ সমস্ত পলিমার সহজেই পচনশীল। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্য ব্যবহার করি তাতে অনেক ক্ষেত্রেই পলিমার থাকে। দীর্ঘদিন ব্যবহারের পর এগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে এগুলোকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। যদি ব্যবহৃত পলিমারসমূহ প্রাকৃতিক হয় তবে তারা সহজেই পচে গিয়ে মাটির সাথে মিশে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। যা পরবর্তীতে ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু ব্যবহার্য দ্রব্যে যদি কৃত্রিম পলিমার যেমন- পলিথিন থাকে, তবে তা পরিবেশের জন্য বিশেষ ক্ষতিকর ভূমিকা পালন করে থাকে। অধিকাংশ কৃত্রিম পলিমার অপচনশীল। ফলে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো প্রকৃতিতে জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অপচনশীল পলিমার বর্জ্য শহরে জলাবদ্ধতা সৃষ্টি করে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। একইভাবে এসব বর্জ্য নদ-নদী, খাল বা জলাশয়ে পড়ে এগুলোর গভীরতা কমিয়ে দেয় এবং নাব্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এসমস্ত বর্জ্য মাটিতে পড়লে মাটির উর্বরতা নষ্ট করে দেয়। সুতরাং এটি স্পষ্ট যে, কৃত্রিম পলিমার মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'P ও 'Q এর মধ্যে কোনটি পরিবেশের জন্য অধিকতর ক্ষতিকর? যু…
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উচ্চ চাপ পদ্ধতি সহজসাধ্য না হওয়ায় এ প্রক্রিয়াটি তেমন জনপ্রিয় নয়। বর্তমানে বাণিজ্যিকভাবে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড (TiCl3) নামক - প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপেই পলিথিন তৈরি করা হয়।
n (ইথিলিন) পলিথিনউত্তর

