B থেকে কীভাবে সুতা তৈরি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: এই উদ্দীপকে B হলো রেশম তন্তু, যা রেশম পোকা থেকে আহরণ করা হয়। রেশম তন্তু থেকে যেভাবে রেশম সুতা তৈরি হয় তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. রেশম পোকা থেকে এক ধরনের পরিণত গুটি বা কোকুন প্রথমে সাবান পানিতে লোহার করাইয়ে সিদ্ধ করা হয়। এতে কোকুনের ভেতরকার রেশম পোকা মরে যায় এবং গুটি কেটে বের হয়ে রেশমের গুটি নষ্ট করতে পারে না। সিদ্ধ করা কোকুন বেশ নরম হয়। ২. এরপর কোকুনের ওপর থেকে একটি খোসা ছাড়িয়ে ফেলা হয়। খোসা ছাড়ানোর পর কোকুন থেকে তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। ৩. তারপর প্রাপ্ত, তন্তুর প্রান্তটি খুবই সাবধানে দক্ষ হাতে টেনে লম্বা আঁশ বের করতে হয়। ৪. প্রয়োজন অনুযায়ী অপেক্ষাকৃত মিহি বা চিকন সুতার জন্য ৫-৭ টি কোকুনের প্রান্ত বা নাল একত্রে করে চরকার সাহায্যে ফেটি করা হয়। ৫. মাঝারি বা মোটা সুতার জন্য ১৫-২০ টি নাল একত্র করে চরকার সাহায্যে ফেটি করা হয়। সংগৃহীত তন্তুর আঁশগুলো পরস্পর আঠালোভাবে লেগে এক গাছি সুতায় পরিণত হয়। এভাবে রেশম পোকা থেকে তন্তু সংগ্রহ করে রেশম সতা উৎপাদন করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
B থেকে কীভাবে সুতা তৈরি হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
