পরিবেশের ভারসাম্য রক্ষায় দৈনন্দিন জীবনে 'B [গণিত] যৌগসমূহ ব্যবহারের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] যৌগসমূহ অর্থাৎ রাবার, প্লাস্টিক ও পলিব্যাগ কৃত্রিম পলিমার। পরিবেশের ভারসাম্য রক্ষায় দৈনন্দিন জীবনে এসব ব্যবহারের প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- আমাদের ব্যবহার করা বেশিরভাগ কৃত্রিম পলিমার যেমন- প্লাস্টিক, রাবার এবং পলিব্যাগ পচনশীল নয়। এর পুনঃব্যবহার না করে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ- ঢাকা বা অন্যান্য শহরের বেশিরভাগ নর্দমার নালায় প্রচুর পলিব্যাগ, প্লাস্টিক বা রাবার জাতীয় জিনিস পড়ে থাকে। এগুলো জমতে জমতে এক পর্যায়ে নালা বন্ধ হয়ে যায় ও নর্দমার নালায় পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। একইভাবে এসব পলিমার পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করায় এর বড়ো একটি অংশ নদ-নদী, খাল বা জলাশয়ে গিয়ে পড়ে। এভাবে জমতে থাকলে এক সময় নদীর গভীরতা কমে যায়, যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আবার ফেলে দেওয়া পলিব্যাগ, প্লাস্টিক বা রাবারের বর্জ্য অনেক সময় মাটিতে থাকলে তা মাটির উর্বরতা নষ্ট করতে পারে। সুতরাং উপরের বর্ণনার আলোকে এটি স্পষ্ট যে, প্লাস্টিক, রাবার ও পলিব্যাগের মতো সামগ্রী সঠিক ব্যবস্থাপনা না করলে পরিবেশের ভারসাম্য রক্ষায় মারাত্মক বিপর্যয় ঘটাবে।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
পরিবেশের ভারসাম্য রক্ষায় দৈনন্দিন জীবনে 'B যৌগসমূহ ব্যবহারের প্রভা…
উদ্দীপক

Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
