শীত প্রতিরোধে B থেকে A বেশি উপযোগী কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A ও B দ্বারা যথাক্রমে পশম তন্তু ও রেশম তন্তুকে বোঝানো হয়েছে। শীত প্রতিরোধে পশম বেশি উপযোগী। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-' রেশম প্রাকৃতিক প্রাণিজ তন্তু দিয়ে তৈরি। পক্ষান্তরে পশম প্রাণীর লোম দিয়ে তৈরি। রেশমের তৈরি পোশাক উষ্ণ টাইপের হলেও শীতকালে শীতের প্রকোপ থেকে বাঁচতে পশম বা উলের পোশাকের বিকল্প নেই। পশমের তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক তাপ কুপরিবাহী। নমনীয়তা, স্থিতিস্থাপকতা, কুঞ্চন প্রতিরোধের ক্ষমতা, রং ধারণ ক্ষমতা ইত্যাদি পশমের পোশাকের উল্লেযোগ্য বৈশিষ্ট্য। এ পশমি তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে, যেখানে বাতাস আটকে থাকে। যেহেতু বাতাস তাপের অপরিবাহী, তাই পশম তন্তু তাপ কুপরিবাহী একারণে শীতকালে পশমের পোশাক আরামদায়ক। পরিশেষে বলা যায়, সুতার বৈশিষ্ট্যের ভিত্তিতে রেশমের তুলনায় পশমের তন্তু শীত প্রতিরোধে বেশি উপযোগী।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
শীত প্রতিরোধে B থেকে A বেশি উপযোগী কেন? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
