উদ্দীপকের আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষায় 'Q [গণিত] ও 'R [গণিত] এর মধ্যে কোনটি কার্যকরী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] ও 'R [গণিত] তে উল্লিখিত উপাদানগুলো হলো যথাক্রমে প্রাকৃতিক ও কৃত্রিম পলিমার। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক পলিমার কার্যকরী। নিচে তা বিশ্লেষণ করা হলো-আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্য ব্যবহার করি তাতে অনেক ক্ষেত্রেই পলিমার থাকে। দীর্ঘদিন ব্যবহারের পর এগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে এগুলোকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়। যদি ব্যবহৃত পলিমারসমূহ প্রাকৃতিক হয় তবে তারা সহজেই পচে গিয়ে মাটির সাথে মিশে যায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। যা পরবর্তীতে ফসল উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। রেশম, পশম, সুতা ইত্যাদি হলো প্রাকৃতিক পলিমার। কারণ এসব প্রকৃতিতে পাওয়া যায় এবং সহজেই পচনশীল। অন্যদিকে ব্যবহার্য দ্রব্য যদি কৃত্রিম পলিমার যেমন- প্লাস্টিক ও পলিথিন হয় তবে তা পরিবেশের জন্য বিশেষ ক্ষতিকর ভূমিকা পালন করে থাকে। প্লাস্টিক ও পলিথিন অপচনশীল কৃত্রিম পলিমার। ফলে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো প্রকৃতিতে জমা হতে থাকে এবং নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অপচনশীল পলিমার বর্জ্য শহরে জলাবদ্ধতা সৃষ্টি করে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, মাটিতে পড়লে মাটির উর্বরতা নষ্ট করে। একইভাবে এসব বর্জ্য নদ-নদী, খাল বা জলাশয়ে পড়ে এগুলোর গভীরতা কমিয়ে দেয় এবং নাব্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরিশেষে উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, Q তথা প্রাকৃতিক পলিমারের পচনশীল বৈশিষ্ট্যের কারণে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পরিবেশের ভারসাম্য রক্ষায় 'Q ও 'R এর মধ্যে কোনটি ক…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

