রহিমা বেগমের শাড়ির সুতা তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: রহিমা বেগমের শাড়ির সুতা হলো রেশমি সুতা, যা রেশম তত্ত্ব থেকে তৈরি করা হয়। রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরির প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো- ১. প্রথমে রেশম পোকা থেকে এক ধরনের পরিণত গুটি বা কোকুন সাবান পানিতে লোহার করাইয়ে সিদ্ধ করা হয়। সিদ্ধ করা কোকুন বেশ নরম হয়। ২. এরপর কোকুনের ওপর থেকে একটি খোসা ছাড়িয়ে ফেলা হয়। খোসা ছাড়ানোর পর কোকুন থেকে তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। ৩. তারপর প্রাপ্ত তন্তুর প্রান্তটি খুবই সাবধানে দক্ষ হাতে টেনে লম্বা আঁশ বের করতে হয়। ৪. প্রয়োজন অনুযায়ী অপেক্ষাকৃত মিহি বা চিকন সুতার জন্য ৫-৭ টি কোকুনের প্রান্ত বা নাল একত্রে করে চরকার সাহায্যে ফেটি করা হয়। ৫. মাঝারি বা মোটা সুতার জন্য ১৫-২০ টি নাল একত্রে করে চরকার সাহায্যে ফেটি করা হয়। সংগৃহীত তন্তুর আঁশগুলো পরস্পর আঠালোভাবে লেগে এক গাছি সুতায় 'পরিণত হয়। এভাবে রেশম পোকা থেকে তন্তু সংগ্রহ করে রেশম সুতা উৎপাদন করা হয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
রহিমা বেগমের শাড়ির সুতা তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

