আয়ান ও মারসাদের পছন্দকৃত উপরোক্ত দুই ধরনের বস্ত্রের মধ্যে কোনটি গ্রীষ্মকালে আরামদায়ক? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে আয়ান ও মারসাদের পছন্দকৃত বস্ত্রদ্বয় হচ্ছে যথাক্রমে সুতি ও পশমি কাপড়। গ্রীষ্মকালে সুতি কাপড়টি পশমি কাপড়ের তুলনায় আরামদায়ক। নিচে যুক্তিসহ তা মতামত আকারে উপস্থাপন করা হলো-আমরা জানি, সুতি কাপড়ের তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা কম। তাই সুতির কাপড় গরমকালে বাইরের গরমকে ভিতরে ঢুকতে বাধা দেয় ফলে শরীর ঠান্ডা থাকে। আবার, সুতির তল মসৃণ হওয়ায় বাইরের বাতাস এ কাপড়ের মধ্য দিয়ে সহজেই প্রবেশ করতে পারে। যার ফলে গ্রীষ্মকালে সুতির পোশাক পরিধান করা আরামদায়ক। পক্ষান্তরে, পশমি তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক তাপ কুপরিবাহী। এ পশমি তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে যেখানে বাতাস আটকে থাকে। যেহেতু বাতাস তাপ অপরিবাহী তাই পশম বা উলের পোশাক তাপ কুপরিবাহী। গ্রীষ্মকালে পশমি কাপড় পরিধান করলে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, ফলে দেহে গরম অনুভূত হয় যা শারীরিক অস্বস্তির সৃষ্টি করে। পরিশেষে সুতি ও পশম তন্তুর বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, আয়ানের পছন্দকৃত সুতি বস্তুটি গ্রীষ্মকালে আরামদায়ক।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
আয়ান ও মারসাদের পছন্দকৃত উপরোক্ত দুই ধরনের বস্ত্রের মধ্যে কোনটি গ্র…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
অর্থাৎ, ইথিলিন উচ্চ চাপে ও তাপে পলিথিনে পরিবর্তিত হয়।উত্তর
উত্তর

