আমাদের দেশে জানুয়ারি মাসে পরিধানের জন্য Q ও R তন্তু দ্বারা তৈরিকৃত পোশাকের মধ্যে কোনটি উপযোগী হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্য থেকে বুঝা যায়, Q পশম তন্তু এবং R হলো সুতি তন্তু। আমাদের দেশে জানুয়ারি মাসে পরিধানের জন্য সুতি তন্তুর তুলনায় পশমের তন্তু দ্বারা তৈরিকৃত পোশাক উপযোগী। নিচে তা বিশ্লেষণ করা হলো- আমাদের দেশে সবচেয়ে শীতলতম মাস হলো জানুয়ারি। এ সময় শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য এমন পোশাক পরিধান করতে হয় তা শীত নিবারণ করতে সক্ষম। আর এ কারণে শীতকালে আমরা পশম বা উলের পোশাক পরিধান করি। কারণ, পশম তন্তুর মাঝে ফাঁকা জায়গা থাকে, যেখানে বাতাস আটকে থাকতে পারে। বাতাস তাপ অপরিবাহী, তাই পশম বা উলের কাপড় তাপ কুপরিবাহী। পশমি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই এটি গায়ে দিলে গরম অনুভূত হয়। আবার বাইরের বাতাস এ কাপড়ের মধ্যে প্রবেশ করতে পারে না বিধায় বাইরের ঠান্ডা বাতাস গায়ে লাগতে পারে না। অন্যদিকে তুলার আঁশ দিয়ে সুতি সুতা তৈরি হয়। সুতির তাপ পরিবহন এবং পরিচলন ক্ষমতা কম। এ সুতার তল মসৃণ হওয়ায় বাইরের বাতাস-এ কাপড়ের মধ্যে সহজেই প্রবেশ করতে পারে বলে গরমকালে আরাম অনুভূত হয়। কিন্তু জানুয়ারি মাসে অত্যধিক শীত থাকায় সুতির পোশাক পরে শীত নিবারণ করা সম্ভব নয়। অতএব বলা যায়, তুলার তন্তু দিয়ে তৈরি সুতির পোশাক গরমের দিনে উপযোগী হলেও শীতকালে তথা জানুয়ারি মাসে পশম বা উলের পোশাকই উপযোগী।
SSC বিজ্ঞান অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৬ : পলিমার (Full Syllabus) · সৃজনশীল
আমাদের দেশে জানুয়ারি মাসে পরিধানের জন্য Q ও R তন্তু দ্বারা তৈরিকৃত …
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

