উদ্দীপকে মি. মশিউরের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. মশিউরের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিচে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করা হলো- যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন- উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। উদ্দীপকে মশিউরের দেশের সমস্ত সম্পদ বা উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। তাছাড়া অর্থনীতির ওপর সরকারি হস্তক্ষেপ নেই বললেই চলে। এসবই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাই বলা যায়, মশিউরের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে মি. মশিউরের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
