উদ্দীপকে 'X [গণিত] দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। কেননা 'X [গণিত] দেশের অর্থনৈতিক ব্যবস্থায় আমরা যে ধরনের বৈশিষ্ট্যগুলো ছকচিত্রের মাধ্যমে উপস্থাপিত হতে দেখি তা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের। পুঁজিবাদ বা ধনতন্ত্র হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহের ওপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ক্রেতা বা ভোগকারীর পূর্ণ স্বাধীনতা থাকে এবং ভোগকারীর ইচ্ছা ও রুচি অনুযায়ী উৎপাদন পরিচালিত হয়। এ অর্থব্যবস্থার ভিত্তি হলো অবাধ প্রতিযোগিতা। ক্রেতা ও বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয় এবং বাজার নির্ধারিত এ দামে ক্রেতা এবং বিক্রেতা ক্রয়-বিক্রয় করে থাকে। ব্যক্তিগত ধনসম্পত্তি, উদ্যোগের স্বাধীনতা, ভোগকারীর স্বাধীনতা প্রভৃতি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য। সুতরাং দেখা যায়, উদ্দীপকে 'X [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাই বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে 'X দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর