জনাব 'ক'-এর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক'-এর দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত। কেননা তার দেশে সরকারি ও বেসরকারি উভয় মালিকানার ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে, যা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য বহন করে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উভয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামঞ্জস্য বিধান করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো সম্পত্তির ব্যক্তি মালিকানা, মুনাফা অর্জনের সুযোগ, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা ইত্যাদি স্বীকৃত। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ-প্রতিষ্ঠানসমূহ সরকারি উদ্যোগে পরিচালিত হয়। মিশ্র অর্থনীতিতে ধনতন্ত্রের ন্যায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ সম্পূর্ণ হয়। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব 'ক' একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা ও তার বড় ছেলে ব্যক্তিগতভাবে একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলেছে। এখানে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ বিদ্যমান। অতএব বলা যায়, জনাব 'ক' এর দেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
জনাব 'ক'-এর দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
