আমাদের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উভয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামঞ্জস্য বিধান করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো সম্পত্তির ব্যক্তিমালিকানা, মুনাফা অর্জনের সুযোগ, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা স্বীকৃত। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকারি উদ্যোগে পরিচালিত হয়। মিশ্র অর্থনীতিতে ধনতন্ত্রের ন্যায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা উৎপাদন বিনিময়, বণ্টন ও ভোগ সম্পূর্ণ হয়। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। উদ্দীপকে দেখা যায়, শিপন বাজারে গিয়ে দেখলেন চিনির দাম বেশি। অন্যদিকে বাজারে চিনির দাম বেশি থাকায় সরকার কম দামে ন্যায্যমূল্যে চিনি বিক্রি করছে। এখানে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ বিদ্যমান। অতএব বলা যায়, উদ্দীপকের আলোকে আমাদের দেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
আমাদের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
