নাসিমের দেশের অর্থনৈতিক ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাসিমের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। নিচে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করা হলো- ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিমালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে, সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। এ অর্থব্যবস্থায় বাজার দ্বারাই উপকরণের মালিকদের এবং ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হচ্ছে- কী উৎপাদিত হবে, কীভাবে উৎপাদিত হবে এবং উৎপাদনের বণ্টন কী রকম হবে। ক্রেতা-বিক্রেতা হচ্ছেন ব্যক্তিগতভাবে সমস্ত সম্পদের তথা উৎপাদনের উপকরণের মালিক এবং বাজারে তাদের আন্তঃক্রিয়ার মাধ্যমেই এসবের দাম নির্ধারিত হয়। উদ্দীপকে দেখা যায়, নাসিমের দেশের নাগরিকগণ উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে, যা ধনাতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, নাসিমের দেশে ধণতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
নাসিমের দেশের অর্থনৈতিক ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
