উদ্দীপকে মি. মশিউরের দেশের সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. মশিউরের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আর বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- প্রথমত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন- উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ থাকে না। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন, ব্যবসায় বাণিজ্য, বণ্টন ও ভোগসহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। তবে সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারে। দ্বিতীয়ত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। অপরদিকে, মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থারব সম্পত্তি অবাধে ভোগ ও ক্রয়-বিক্রয় করতে পারে। পাশাপাশি পণ্যদ্রব্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে। তৃতীয়ত, ধনতন্ত্রে উৎপাদন সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। অপরপক্ষে, মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে মি. মশিউরের দেশের সমস্ত সম্পদ বা উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, যা ধনতন্ত্রের বৈশিষ্ট্য বহন করে। অন্যদিকে, বাংলাদেশে সরকারি ও বেসরকারি উভয় খাত রয়েছে, যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, মশিউরের দেশের অর্থব্যবস্থার তথা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনামূলক পার্থক্য বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে মি. মশিউরের দেশের সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার পার্থক্য ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
