দৃশ্যপট-১ এ 'ক' দেশের অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ 'ক' দেশের অর্থব্যবস্থা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার কোনো স্থান নেই। দেশের উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি সামাজিক কল্যাণের দিকে দৃষ্টি রেখে পরিচালিত হয়। কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে তা নির্ধারণের জন্য একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে। এ ব্যবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে উৎপাদন, ভোগ ও বণ্টন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এজন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে পরিকল্পিত অর্থব্যবস্থা বলা হয়। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সমাজ তথা মানবকল্যাণকে সামনে রেখে। উদ্দীপকে উল্লিখিত রাফিনের বসবাসরত 'ক' দেশে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভোগ বা উৎপাদন করতে পারে না। ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
দৃশ্যপট-১ এ 'ক' দেশের অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
