দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ নির্দেশিত অর্থব্যবস্থা দুটি তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ এ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আর দৃশ্যপট-২ এ মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থার মধ্যে তুলনা করা হলো- প্রথমত, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন-উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। এসব উদ্যোগে সরকারের হস্তক্ষেপ থাকে না। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন, ব্যবসায় বাণিজ্য, বণ্টন ও ভোগসহ অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলি ব্যক্তিগত উদ্যোগে সংঘটিত ও পরিচালিত হয়। দ্বিতীয়ত, এ ব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। অপরদিকে, এ ব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থারব সম্পত্তি অবাধে ভোগ ও ক্রয়-বিক্রয় করতে পারে। পাশাপাশি পণ্যদ্রব্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে। তৃতীয়ত, ধনতন্ত্রে উৎপাদন সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে। অপরপক্ষে, এ ব্যবস্থায় বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়। উদ্দীপকে দৃশ্যপট-১ এর 'A [গণিত] দেশে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা রয়েছে। তাছাড়া সমাজে আয় বৈষম্য বেশি থাকে, যা ধনতন্ত্রের বৈশিষ্ট্য বহন করে। অন্যদিকে, দৃশ্যপট-২ এর 'B দেশে সরকারি ও বেসরকারি উভয় খাত রয়েছে, যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
দৃশ্যপট-১ ও দৃশ্যপট-২ এ নির্দেশিত অর্থব্যবস্থা দুটি তুলনামূলক আলোচন…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
