দৃশ্যপট-২ এ 'খ' দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? 'খ' দেশের অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের অর্থব্যবস্থার কী সাদৃশ্য রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-২ এ 'খ' দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। আর আমরা জানি, বাংলাদেশের অর্থব্যবস্থা ও মিশ্র অর্থব্যবস্থা। সুতরাং 'খ' দেশের অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের অর্থব্যবস্থার পুরাপুরি সাদৃশ্য আছে। বাংলাদেশের অর্থব্যবস্থার দিকে লক্ষ করলে দেখা যায়, অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। এদেশে কিছু সম্পদ ব্যক্তিমালিকানায় এবং কিছু সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক সিদ্ধান্ত কিছু সরকার এবং কিছু ব্যক্তিগত মালিকানায় গ্রহণ করে। ব্যক্তি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণে কোনো ভূমিকা রাখে না। এসব বৈশিষ্ট্য মিশ্র অর্থব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত বলা যায়। আমরা জানি, যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। উদ্দীপকে শাফিনের বসবাসরত দেশে সে সরকারি চাকরি করলেও তার ভাই একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। অর্থাৎ দেশটিতে সরকারি এবং বেসরকারি উভয় মালিকানায় প্রতিষ্ঠান রয়েছে, যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, বাংলাদেশে ও উদ্দীপকের 'খ' দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এ অর্থব্যবস্থার সঙ্গে বাংলাদেশের অর্থব্যবস্থার পুরাপুরি সাদৃশ্য রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
দৃশ্যপট-২ এ 'খ' দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? 'খ' দেশের অর্থব্যবস…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
