উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় মালিকানা বা সরকারি মালিকানা থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। এ ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার কোনো স্থান নেই। দেশের উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ প্রভৃতি সামাজিক কল্যাণের দিকে দৃষ্টি রেখে পরিচালিত হয়। কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে তা নির্ধারণের জন্য একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে। এ ব্যবস্থায় কর্তৃপক্ষের নির্দেশে উৎপাদন, ভোগ ও বণ্টন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয়। এজন্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে পরিকল্পিত অর্থব্যবস্থা বলা হয়। উদ্দীপকে উল্লিখিত আরিবের ভ্রমণকৃত 'A [গণিত] দেশে সকল সম্পদের মালিক সরকার এবং বাজারে অবাধ প্রতিযোগিতা নেই, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আরিবের 'A [গণিত] দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
