'A [গণিত] দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দামব্যবস্থার মধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে। ব্যক্তি এগুলো হস্তান্তর ও ভোগ করে থাকে। এ অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হয়। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে উৎপাদন কার্যাবলি পরিচালিত হয় বলে সমাজে বিত্তবান ও সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য দেখা যায়। উদ্দীপকে 'A [গণিত] দেশে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হয়। এছাড়া দেশটিতে বিত্তবান ও সাধারণ লোকের মধ্যে আয় বৈষম্য বেশি থাকে। এসবই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তাই বলা যায়, 'A দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
'A দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
