উদ্দীপকে নির্দেশিত 'B [গণিত] রাষ্ট্রের অর্থব্যবস্থাকে তুমি কি উন্নত বলে মনে 'কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] রাষ্ট্রের অর্থব্যবস্থাটি হলো মিশ্র অর্থব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে আমি মনে করি। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণ মিশ্র অর্থব্যবস্থা। কাজেই এখানে উভয় অর্থব্যবস্থার ত্রুটিগুলো পরিহার ও গুণগুলো গ্রহণ করে উন্নততর এক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। এছাড়া একটি দেশের অর্থনৈতিক গতি শুধু সরকারি কিংবা শুধু বেসরকারি খাতের একক প্রয়াসে ত্বরান্বিত করা সম্ভব নয়। মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রয়াসে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব। মিশ্র অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি চলে। ফলে এখানে উভয় খাতের সম্মিলিত উদ্যোগের দ্বারা পরিচালিত অর্থনৈতিক কাজকর্মের দক্ষতা ও সফলতা বৃদ্ধি পায়। এ অর্থব্যবস্থায় ভোক্তা ও উৎপাদকের স্বাধীনতা বজায় থাকে। ভোক্তারা প্রয়োজনানুযায়ী বাজার থেকে দ্রব্য ও সেবা ক্রয় করতে পারে; আবার উৎপাদকরাও ভোক্তাদের চাহিদার দিকে লক্ষ রেখে স্বাধীনভাবে দ্রব্য উৎপাদনে নিয়োজিত হতে পারে, যা অর্থনীতির স্থিতিশীলতার গতিকে নির্বিঘ্ন ও ত্বরান্বিত করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] দেশের অর্থব্যবস্থাটি হলো মিশ্র অর্থব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত 'B রাষ্ট্রের অর্থব্যবস্থাকে তুমি কি উন্নত বলে ম…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
