উদ্দীপকে উল্লিখিত দ্রব্য-সামগ্রীর মূল্য বৃদ্ধিকে অর্থনীতিতে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধিকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত সেবা বা পণ্যমূল্য বৃদ্ধি নির্দেশক শব্দ হিসেবে মুদ্রাস্ফীতি শব্দটির ব্যবহার হয়ে থাকে। সেবা বা পণ্য প্রাপ্তির জন্য স্বাভাবিক মূল্যমানের চেয়ে যদি অধিক মুদ্রা ব্যয় করতে হয়, তাই মুদ্রাস্ফীতি। মূল্যস্তরের এ স্ফীতি বা বৃদ্ধি ক্রমাগত বাড়তে থাকে। সাধারণত পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেলে স্থানীয় মুদ্রা দিয়ে তা কিনতে গেলে পূর্বের তুলনায় পরিমাণে কম পাওয়া যায়। উদ্দীপকে দেখা যায়, সম্প্রতি বাজারে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগীর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। যা অর্থনীতির মুদ্রাস্ফীতি ধারণার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্রব্য-সামগ্রীর মূল্য বৃদ্ধিকে অর্থনীতিতে কী বলা …
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
