[গণিত] দেশের অর্থ ব্যবস্থা বাংলাদেশের অর্থ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ-উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এর সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার সাদৃশ্য আছে বলে আমি মনে করি। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তবে সরকার প্রয়োজনানুসারে যেকোনো দ্রব্যের দামের ওপর প্রভাব বিস্তার, উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে। উদ্দীপকের মি. [গণিত] যে দেশে বাস করে সেখানে ভোক্তা ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। তবে সরকার প্রয়োজনবোধে উৎপাদন ও ভোগ নিয়ন্ত্রণ করতে পারে। আর এটি মিশ্র অর্থব্যবস্থারই উদাহরণ যাতে সম্পদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় ধরনের মালিকানা স্বীকৃত। বাংলাদেশের অর্থব্যবস্থাও একই ধরনের। এ দেশে বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড; যেমন- উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। পাশাপাশি বাংলাদেশে কিছু মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। উৎপাদনের ক্ষেত্রে কিছু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও আছে। উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, [গণিত] দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার যথেষ্ট মিল রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
দেশের অর্থ ব্যবস্থা বাংলাদেশের অর্থ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ-উ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
