কামাল মিয়া তার অর্থনৈতিক কার্যক্রমে যে ধরনের সমস্যায় পড়েছেন তা ব্যাখ্যা কর।
উত্তর: কামাল মিয়া তার অর্থনৈতিক কার্যক্রমে অসীম অভাব ও নির্বাচন সমস্যায় পড়েছেন। মানুষের অভাব অসীম। এ অভাব বা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। একটি অভাব পূরণ হলে নতুন নতুন অভাব দেখা দেয়। এভাবে ক্রমাগত অসীম অভাব মানুষকে তাড়িত করে। মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে। এটিই হলো অভাব নির্বাচন বা বাছাই। উদ্দীপকের কামাল মিয়া একজন দরিদ্র কৃষক। তার নিজের কোনো জমি নেই। তিনি অন্যের জমিতে চাষাবাদ করেন। যৌথ পরিবারে বসবাস করায় তার পরিবারের সদস্য সংখ্যা বেশি। পরিবারের প্রত্যেকের চাহিদাও আলাদা। এ অবস্থায় তাকে পরিবারের অসংখ্য অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে অভাব পূরণের চেষ্টা চালাতে হয়। তাই বলা যায়, কামাল মিয়া অসীম অভাব ও নির্বাচন সমস্যায় পড়েছেন।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
কামাল মিয়া তার অর্থনৈতিক কার্যক্রমে যে ধরনের সমস্যায় পড়েছেন তা ব্যা…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
