চাহিদা পূরণে জনাব রাজুর করণীয় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রাজু অভাব নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের সমস্যা দূর করতে পারে। মানবজীবনের অন্যতম প্রধান সমস্যা তথা মৌলিক সমস্যা হলো বাছাই বা নির্বাচন সমস্যা। মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকারভিত্তিতে পূরণ করে। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। উদ্দীপকে জনাব রাজু একজন শ্রমিক। তিনি স্বল্প বেতনে একটি পোশাক কারখানায় কাজ করেন। বেতন কম হওয়ায় তিনি পরিবারের সকল অভাব পূরণ করতে পারেন না। সম্প্রতি বাজারে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে তিনি পরিবারের অভাব পূরণে আরও বেশি সমস্যায় পড়েছেন। অর্থনীতিতে যা দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব ধারণার সাথে সম্পর্কিত। কারণ দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বোঝায়। আর এ দুষ্প্রাপ্য সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। এভাবে রাজু অর্থনীতির অভাব নির্বাচন ধারণাকে কাজে লাগিয়ে তার সমস্যা দূর করতে পারবে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
চাহিদা পূরণে জনাব রাজুর করণীয় পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
