উদ্দীপকে ইরা ও নিরার দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইরা ও নিরার দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাই হলো মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় উৎপাদন ও ব্যবসায়-বাণিজ্যসহ অধিকাংশ অর্থনৈতিক কাজ ব্যক্তি উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। তবে সরকার প্রয়োজনবোধে এসব ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে উৎপাদন ও ভোগ নির্ধারিত হয়। এ দাম প্রক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ দ্বারাও আংশিকভাবে নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকে ইরা ও নিরা দুই বোন। ইরা একটি বেসরকারি ফার্মে চাকরি করেন অপরদিকে নিরা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে না। নিরার চেয়ে ইরা বেশি বেতন পান। বিষয়টি মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। সুতরাং বলা যায়, ইরা ও নিরার দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে ইরা ও নিরার দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
