"কামালের দেশের অর্থব্যবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ বয়ে আনে"- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "কামালের দেশের অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থা কল্যাণ বয়ে আনে।" -উক্তিটি যথার্থ। মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন ব্যবস্থা, বিনিয়োগ, সম্পদের মালিকানা ইত্যাদি ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত। এ অর্থব্যবস্থায় ভোক্তার পছন্দকে অনেক গুরুত্ব দেওয়া হয়। বাজারে ভোক্তার পছন্দ অনুযায়ী দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় এবং তারা পছন্দ অনুযায়ী দ্রব্য ভোগ করতে পারে। অপরদিকে সরকার জনগণের সামাজিক নিরাপত্তার নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ফলে জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত হয়। উদ্দীপকে কামালের নিজের দেশে উৎপাদন ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে সম্মিলিত ভূমিকা পালন করে। অর্থাৎ এই অর্থব্যবস্থা তথা মিশ্র অর্থব্যবস্থা দেশের জন্য সর্বোচ্চ কল্যাণ বয়ে আনতে পারে। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংমিশ্রণ মিশ্র অর্থব্যবস্থা। কাজেই এখানে উভয় অর্থব্যবস্থার ত্রুটিগুলো পরিহার করে এবং গুণগুলো গ্রহণ করে উন্নত অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। আমরা জানি, মিশ্র অর্থব্যবস্থায় বণ্টন ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি খাতের কর্তৃত্ব লক্ষ করা যায়। এখানে বেসরকারি উদ্যোগে যে কর্মকাণ্ড সংগঠিত হয় তা মুনাফাকে কেন্দ্র করে পরিচালিত হয়। আবার সরকারি উদ্যোগে যে বণ্টন ব্যবস্থা গ্রহণ করা হয় তার লক্ষ্য থাকে আর্থ-সামাজিক নিরাপত্তা, শ্রমিকের জীবনযাত্রার মান সংরক্ষণ, দারিদ্র্য দূ রীকরণ তথা টেকসই সামাজিক উন্নয়ন সাধন ইত্যাদি। সুতরাং সার্বিক এসব দিক বিবেচনা করলে একমাত্র মিশ্র অর্থব্যবস্থাই একটি দেশের জন্য সর্বোচ্চ কল্যাণ বয়ে আনতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
"কামালের দেশের অর্থব্যবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ বয়ে আনে"- উত্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
