উদ্দীপকে উল্লিখিত আমিনার কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমিনার কাজগুলোর মধ্যে প্রথমটি অর্থনৈতিক কাজ আর দ্বিতীয়টি অ-অর্থনৈতিক কাজ। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা। আবার যে সমস্ত কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা। শ্রি যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকান্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। উদ্দীপকে মিসেস আমিনা একটি বেসরকারি কোম্পানিতে ভালো। বেতনে চাকরি করেন।। এক্ষেত্রে চাকরি তার পেশা, এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন। যা তার অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। আবার বাসায় এসে সন্তানদের লেখাপড়ায় সাহায্য করেন। যে কাজের মাধ্যমে তিনি কোনো অর্থ উপার্জন করেন না। যা তার অ-অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আমিনার কাজগুলোর মধ্যে প্রথমটি অর্থনৈতিক কাজ আর দ্বিতীয়টি অ-অর্থনৈতিক কাজ।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আমিনার কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
