উদ্দীপকে উল্লিখিত রোজিনার কাজকে অর্থনৈতিক কাজ বলা যাবে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রোজিনার কাজকে অর্থনৈতিক কাজ বলা যাবে না। বরং এটিকে অ-অর্থনৈতিক কাজ বলা যাবে। যেসব কার্যাবলির মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং যা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অ-অর্থনৈতিক কার্যাবলি বলে। এ ধরনের কার্যাবলি মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন- পিতামাতার সন্তান পালন, খেলাধুলা করা, ধার্মিক লোকের ধর্মচর্চা করা ইত্যাদি। এছাড়াও যেসব কাজে সমাজে বিরূপ প্রভাব পরিলক্ষিত বা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, তাও অ-অর্থনৈতিক কার্যাবলি। যেমন- চুরি, ডাকাতি ইত্যাদি। উদ্দীপকের রোজিনা কোনো চাকরি করেন না। তিনি বাচ্চাদের দেখাশোনা ও ঘরের অন্যান্য কাজ করেন। এসব কাজের মাধ্যমে সে কোনো অর্থ উপার্জন করে না। আর যেসব কাজে অর্থ উপার্জিত হয় না সেসব কাজ অ-অর্থনৈতিক কার্যাবলির অন্তর্গত। তই বলা যায়, রোজিনার কাজকে অর্থনৈতিক কাজ বলা যাবে না।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রোজিনার কাজকে অর্থনৈতিক কাজ বলা যাবে কি? মতামত দাও।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
