'A [গণিত] দেশের অর্থব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী দ্রব্য সরবরাহ করে। ভোগের ক্ষেত্রেও ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। তাই এ ধরনের অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতিও বলা হয়। এ অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে উৎপাদিত দ্রব্য ও সেবার দাম নির্ধারিত হয়। উদ্দীপকে মি. শাহেদ 'A [গণিত] দেশে বসবাস করেন। তিনি একটি হাঁস-মুরগির খামার স্থাপন করলেন। তার মুনাফা দেখে তার কয়েকজন বন্ধুও কয়েকটি হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করলেন। এখানে সরকার কোনো বাধা প্রদান করেনি। যা ধনতান্তিক অর্থব্যবস্থার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
'A দেশের অর্থব্যবস্থার ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
