কামাল মিয়া কীভাবে তার এ সমস্যা দূর করতে পারবে বলে তুমি মনে কর? আলোচনা কর।
উত্তর: কামাল মিয়া অর্থনীতির অভাব নির্বাচন ধারণাকে কাজে লাগিয়ে তার এ সমস্যা দূর করতে পারবে বলে আমি মনে করি। মানবজীবনের অন্যতম প্রধান সমস্যা তথা মৌলিক সমস্যা হলো বাছাই বা নির্বাচন সমস্যা। মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকারভিত্তিতে পূরণ করে। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। উদ্দীপকের কামাল মিয়া একজন দরিদ্র কৃষক। তার নিজের কোনো জমি নেই। তিনি অন্যের জমিতে চাষাবাদ করেন। আয় বেশি থাকলেও বড়ো পরিবার চালাতে তার অনেক সমস্যা হয়। তারপরও তিনি সবার চাহিদা পূরণের চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি অর্থনীতির অভাব নির্বাচন ধারণা ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারেন। অর্থনীতিতে যা দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব ধারণার সাথে সম্পর্কিত। কারণ দুষ্প্রাপ্যতা বলতে অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বোঝায়। আর এ দুষ্প্রাপ্য সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করতে মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। এভাবে কামাল মিয়া অর্থনীতির অভাব নির্বাচন ধারণাকে কাজে লাগিয়ে তার সমস্যা দূর করতে পারবে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
কামাল মিয়া কীভাবে তার এ সমস্যা দূর করতে পারবে বলে তুমি মনে কর? আলোচ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
