উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা প্রচলিত আছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণগুলো ব্যক্তিমালিকানায় থাকে এবং সব অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। এখানে ভোক্তা তার নিজস্ব সামর্থ্য, রুচি ও পছন্দ অনুযায়ী যেকোনো দ্রব্য ভোগ করতে পারে। ভোক্তার চাহিদার দিকে লক্ষ রেখে উৎপাদনকারী উৎপাদনের পরিমাণ এবং যোগান নির্ধারণ করে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ফলে কী, কোথায়, কীভাবে উৎপাদন করা হবে সেই সিদ্ধান্ত ব্যক্তি নিজে গ্রহণ করে। এসব বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না। উদ্দীপকে 'A [গণিত] দেশে দ্রব্যসামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। সুতরাং বলা যায়, 'A [গণিত] দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A দেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত আছে? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
