'B [গণিত] দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে B দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ নয়। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাই মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় ভোক্তারা ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। অপরদিকে যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর রাষ্ট্রীয় বা সরকারি মালিকানা থাকে, তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা থাকে না। উদ্দীপকের বাংলাদেশের জনগণ ইচ্ছা অনুযায়ী দ্রব্যসামগ্রী ভোগ করতে পারলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকার উৎপাদন ও ভোগ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এখানে জনগণ ইচ্ছা করলেই উদ্যোগ গ্রহণ করতে পারে। তবে দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। অন্যদিকে 'খ' দেশের জনগণ সরকারি বিধি মোতাবেক উৎপাদন ও ভোগ কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ এখানে দাম সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাষ্ট্রের হাতে ন্যস্ত। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষই সব অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য, কী পরিমাণে ও কীভাবে উৎপাদিত হবে এবং কীভাবে বণ্টন করা হবে এসব পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত হয়। তাই সেখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে, মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। তাই সেখানে ধনতন্ত্রের মতো সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জনের বিষয়টি পরিলক্ষিত হয়। সেই সাথে বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলির ওপর সরকারি নিয়ন্ত্রণও বজায় থাকে। উপরের তুলনামূলক আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থার দেশের সাথে 'খ' দেশ তথা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যথেষ্ট পার্থক্য রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
'B দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈস…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
