তুমি কি মি. শফিকের দেশের অর্থব্যবস্থাকে সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মি. শফিকের দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমর্থন করি না। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ। এসব প্রতিষ্ঠান সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। উদ্দীপকে দেখা যায়, মি. মফিকের দেশের উৎপাদন, ভোগ ও বণ্টন রাষ্ট্রীয় উদ্যোগে পরিচালিত হয়। যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নির্দেশ করে। কেননা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রাষ্ট্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সকল পরিকল্পনা করে থাকে। এখানে ব্যক্তি উদ্যোগে কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে না। সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানায় যেসব পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হয় তাতে ভোক্তাদের চাহিদা ও রুচিবোধকে প্রাধান্য দেওয়া হয় না। এখানে শ্রমিকদের সর্বাধিক সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হলেও প্রকৃতপক্ষে তেমনটি করা সম্ভব হয় না। আবার অর্থব্যবস্থায় সকল উৎপাদন ও বণ্টন সরকারি খাতে নিয়ন্ত্রিত হয়। এজন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের কোনো ভূমিকা থাকে না। এমনকি উদ্যোক্তারা বিনিয়োগ কার্যক্রমে কোনোরূপ অংশগ্রহণ করতে পারে না। উপরিউক্ত কারণে আমি মি. শফিকের দেশের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমর্থন করি না।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
তুমি কি মি. শফিকের দেশের অর্থব্যবস্থাকে সমর্থন কর? তোমার উত্তরের সপ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
