সাগর কোন দ্রব্যটি আগে ক্রয় করবে? এ বিষয়টি অর্থনীতির যে ধারণার সাথে সংগতিপূর্ণ- তা বিশ্লেষণ কর।
উত্তর: সাগর আগে বই ক্রয় করবে। এ বিষয়টি অভাব নির্বাচন ধারণার সাথে সংগতিপূর্ণ। মানবজীবনের অন্যতম প্রধান সমস্যা তথা মৌলিক সমস্যা হলো বাছাই বা নির্বাচন সমস্যা। মানুষের জীবনে অভাব অসীম হলেও অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। যেহেতু মানুষের অভাব অনেক এবং সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে মানুষের সকল অভাব পূরণ হয় না। মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে মানুষ এ অভাবগুলো পূরণ করে। অতিপ্রয়োজনীয় অভাবগুলো মানুষ অগ্রাধিকারভিত্তিতে পূরণ করে। এটাই হলো অভাব নির্বাচন বা বাছাই। উদ্দীপকে দেখা যায়, সাগর এক হাজার টাকা নিয়ে বই এবং ঘড়ি ক্রয় করতে যান। কিন্তু উভয় দ্রব্য একসাথে ক্রয় করা সম্ভম্ব নয়। তাই কোন জিনিসটি আগে ক্রয় করবে এ নিয়ে সে চিন্তিত। তাকে অভাবের গুরুত্ব বিবেচনা করে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটি ক্রয় করতে হবে। দুটি দ্রব্যের মধ্যে অর্থাৎ বই এবং ঘড়ির মধ্যে বই এর গুরুত্ব বেশি। তাই সে বই আগে ক্রয় করবে। সুতরাং উপরের আলোচনার আলোকে বলা যায়, সাগর আগে বই ক্রয় করবে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
সাগর কোন দ্রব্যটি আগে ক্রয় করবে? এ বিষয়টি অর্থনীতির যে ধারণার সাথে …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
