বাণিজ্যে সবাই উপকৃত হয় কীভাবে?
উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সবাই উপকৃত হতে পারে। বর্তমান সময়ে কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়ে কোনো একটি পণ্য উৎপাদন না করেও অন্য দেশ থেকে আমদানি করে নিজেদের চাহিদা মিটাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তরাষ্ট্র সস্তায় গাড়ি তৈরি করে। তবে আমাদের রয়েছে সস্তায় পোশাক তৈরির সুযোগ। এখন যদি আমরা যুক্তরাষ্ট্রের সাথে পোশাকের বিনিময়ে গাড়ির বাণিজ্য করি তাহলে আমাদের উভয়েরই লাভ হবে। এভাবে বাণিজ্যের মাধ্যমে সবাই উপকৃত হতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
বাণিজ্যে সবাই উপকৃত হয় কীভাবে?
উত্তর
