উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর রাষ্ট্রের মালিকানা থাকে। সেখানে অধিকাংশ শিল্প-কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয়। তাছাড়া সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত দামে উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়। উদ্দীপকের 'ক' দেশে রাষ্ট্রের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ ও উন্নয়ন সাধন করা। ভোক্তা বাজারকে প্রভাবিত করতে পারে না। সরকারি উদ্যোগে উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়। এগুলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
