মানুষ প্রণোদনায় সাড়া দেয় কেন?
উত্তর: প্রণোদনার মধ্য দিয়ে অতিরিক্ত ভোগের সুযোগ সৃষ্টি হয় ফলে মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনীতিতে শ্রমিকদের কাজে উৎসাহিত করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপই হলো প্রণোদনা। এক্ষেত্রে চাকরির স্থায়িত্ব বৃদ্ধি, লভ্যাংশ প্রদান, চিকিৎসা, বাসস্থান, বেতনসহ ছুটি, বৃদ্ধ বয়সে পেনশন প্রভৃতি প্রণোদনার কৌশল ব্যবহার করে শ্রমিকদেরকে অধিক উৎপাদনে উৎসাহিত করা যায়। প্রণোদনা পেলে মানুষ তার কাজটি অধিকতর যত্নের সাথে করে। ফলে উৎপাদনও বৃদ্ধি পায়।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
মানুষ প্রণোদনায় সাড়া দেয় কেন?
উত্তর
