ক ও খ দেশের অর্থব্যবস্থার মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: 'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার মধ্যে 'খ' দেশের অর্থব্যবস্থা অধিক গ্রহণযোগ্য বলে আমি মনে করি। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাই মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। অন্যদিকে যে অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে, তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা থাকে না। উদ্দীপকের 'খ' দেশে জনগণ ইচ্ছা অনুযায়ী দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় ও ভোগ করতে পারলেও প্রয়োজনে সরকার উৎপাদন ও ভোগ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জনগণ ইচ্ছা করলেই উদ্যোগ গ্রহণ করতে পারে। তবে দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। এরূপ অর্থব্যবস্থা মূলত মিশ্র ব্যবস্থাকে নির্দেশ করে। অপরদিকে, 'ক' দেশের জনগণ সরকারের নির্দেশানুযায়ী উৎপাদন ও ভোগ কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ এখানে দাম সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব রাষ্ট্রের হাতে ন্যস্ত। কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষই সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। এরূপ অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার নির্দেশক। কারণ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কোন কোন দ্রব্য, কী পরিমাণে, কীভাবে এবং কার জন্য উৎপাদিত হবে এবং কীভাবে বণ্টন করা হবে এসব পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত হয়। পক্ষান্তরে, মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। সেই সাথে বেসরকারি পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলির ওপর সরকারি নিয়ন্ত্রণও বজায় থাকে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, 'ক' ও 'খ' দেশের অর্থব্যবস্থার মধ্যে 'খ' দেশের অর্থব্যবস্থা অধিক গ্রহণযোগ্য।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
ক ও খ দেশের অর্থব্যবস্থার মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য বলে তুমি মনে …
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
