উদ্দীপক-১ এ উল্লিখিত জনাব দিদারের কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ উল্লিখিত জনাব দিদারের কাজগুলো অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। মানুষ জীবিকা নির্বাহের জন্য যেসব কাজ করে থাকে তাদেরকে দুইভাগে ভাগ করা যায়। যথা- অর্থনৈতিক কার্যাবলি ও অ-অর্থনৈতিক কার্যাবলি। অর্থের বিনিময়ে যে কাজ করে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে। অন্যদিকে, যেসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না তাদেরকে অ-অর্থনৈতিক কার্যাবলি বলে। উদ্দীপকের জনাব দিদার একজন স্কুল শিক্ষক। তিনি তার বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাংলা পড়ান। বিকাল বেলা অবসরে তিনি বিনা পারিশ্রমিকে পাড়ার ছেলেদের ফুটবল কোচ হিসেবে কাজ করেন। প্রথমটির বিনিময়ে অর্থ পেলেও দ্বিতীয়টির বিনিময়ে কোনো অর্থ পায় না। স্কুলে পড়ানোর বিনিময়ে তিনি অর্থ উপার্জন করেন। তার এই কাজটি তাই অর্থনৈতিক কাজ। আর পাড়ার ছেলেদের ফুটবল শেখানোর মাধ্যমে তার কোনো অর্থ উপার্জন হয় না। কিন্তু এর অনেক সামাজিক গুরুত্ব রয়েছে। তাই তার এ কাজ অ-অর্থনৈতিক কাজ। অতএব উপরের আলোচনা থেকে বলা যায়, জনাব দিদারের কাজগুলো অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কাজ।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপক-১ এ উল্লিখিত জনাব দিদারের কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
