উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির যে মৌলিক নীতি অনুসরণ করেছেন তা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক। তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' নীতি অনুসরণ করেছেন তা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক বলে আমি মনে করি। অর্থনীতির ভাষায় শ্রমিকদেরকে কাজে উৎসাহিত করার জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থাই হলো প্রণোদনা। মানুষ প্রণোদনা পেলে যত্নের সঙ্গে দায়িত্ব পালন করে। কাজের স্থায়িত্ব, লভ্যাংশ, বিনামূল্যে পোশাক, চিকিৎসা, বাসস্থান, বেতনসহ ছুটি, বৃদ্ধ বয়সে পেনশন, কাজের ঝুঁকি হ্রাস ইত্যাদি প্রণোদনার কৌশল ব্যবহার করে শ্রমিকদেরকে অধিক উৎপাদনে উৎসাহিত করা যায়। উদ্দীপক-২ অনুযায়ী, ইঞ্জিনিয়ার শওকত সাহেব একটা সফটওয়্যার ফার্মের মালিক। তিনি তার কর্মীদের ঈদ বোনাস ছাড়াও প্রতি ছয়মাস অন্তর ফার্মের লভ্যাংশ থেকে বোনাস দিয়ে থাকেন। এতে কর্মীরা ফার্মের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতে দ্বিধা করেন না। যা প্রণোদনা ধারণার সাথে সম্পর্কিত। অর্থাৎ মানুষ যদি প্রকৃত মজুরি এবং কর্মক্ষেত্রে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বেশি পায় তাহলে কাজের স্পৃহা বাড়ে এবং উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পায়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, জনাব শওকত অর্থনীতির 'মানুষ প্রণোদনায় সাড়া দেয়' নীতি অনুসরণ করেছেন।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির যে মৌলিক নীতি অনুসরণ করেছেন তা অর্থ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
