অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞার অধিক গ্রহণযোগ্যতার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: (১) মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের। (২) অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। (৩) অসীম অভাবকে কীভাবে সীমিত সম্পদ দ্বারা সমন্বয় সাধান করা যায়, তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। (৪) সম্পদের যোগান সীমিত বলে একই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাব পূরণের চেষ্টা করতে হয়। (৫) অভাবের অগ্রাধিকারের ভিত্তিতে তা পূরণ করতে হয়। এসব কারণে এ সংজ্ঞাটিকে অধিকতর সুনির্দিষ্ট এবং গ্রহণযোগ্য বলে মনে করা হয়।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞার অধিক গ্রহণযোগ্যতার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর
