উদ্দীপকে উল্লিখিত জাফর সাহেব যে দেশে চাকরি করেন সে দেশে প্রচলিত অর্থব্যবস্থা কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জাফর সাহেব যে দেশে চাকরি করেন সে দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের ওপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত। যেখানে প্রায় সব শিল্প-কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি বা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়। তাছাড়া সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত দামে দ্রব্যাদি ভোগ করে। কোনো ভোক্তা চাইলেই নিজের খুশিমতো অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। উদ্দীপকে দেখা যায়, প্রবাসী জাফর সাহেব বিদেশে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেখানে সবকিছু সরকারি পরিকল্পনায়, পরিচালিত হয়। ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নাই। যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জাফর সাহেব যে দেশে চাকরি করেন সে দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জাফর সাহেব যে দেশে চাকরি করেন সে দেশে প্রচলিত অর্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
