[গণিত] ও [গণিত] মতবাদের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: [গণিত] তথা অ্যাডাম স্মিথ ও [গণিত] তথা অধ্যাপক মার্শাল এর মতবাদের পার্থক্য রয়েছে। নিম্নে উভয়ের মতবাদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো - প্রথমত, অ্যাডাম স্মিথের মতে, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে।” অন্যদিকে, অধ্যাপক মার্শালের মতে, “অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে।” দ্বিতীয়ত, অ্যাডাম স্মিথ বলেন, সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে। তাই সম্পদ আহরণ ও উৎপাদনই মানুষের অর্থনৈতিক কার্যাবলির মূল উদ্দেশ্য। কিন্তু অধ্যাপক মার্শাল বলেন, অর্থনীতির মূল আলোচ্য বিষয় মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সেই অর্থের ব্যয়। অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন। তৃতীয়ত, অ্যাডাম স্মিথের সংজ্ঞায় সম্পদ আহরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু সম্পদ কীভাবে আহরণ করতে হবে সে বিষয়ে কিছু বলা হয়নি। অপরপক্ষে, মার্শাল শুধু মানুষের বাস্তব কল্যাণ সাধন করা নিয়েই আলোচনা করেছেন। বর্তমানে সম্পদের স্বল্পতার সমস্যাই অর্থনীতির মূল সমস্যা। এ মৌলিক সমস্যাটি বিবেচনা করা হয়নি।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
ও মতবাদের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
