জনাব মোছলেহ উদ্দীনের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মোছলেহ উদ্দীনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাই হলো মিশ্র অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় উৎপাদন ও ব্যবসায়-বাণিজ্যসহ অধিকাংশ অর্থনৈতিক কাজ ব্যক্তি উদ্যোগে সংগঠিত ও পরিচালিত হয়। তবে সরকার প্রয়োজনবোধে এসব ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। এখানে স্বয়ংক্রিয় দামব্যবস্থার মাধ্যমে উৎপাদন ও ভোগ নির্ধারিত হয়। এ দাম প্রক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে সরকারি বিধি-নিষেধ দ্বারাও আংশিকভাবে নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব মোসলেহ উদ্দীনের বড় ছেলে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তার ছোট ছেলেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি করতে না পেরে প্রাইভেট মেডিকেলে পড়াতে চান। অর্থাৎ তার দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। যা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। কারণ মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। তাই বলা যায়, জনাব মোছলেহ উদ্দীনের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
জনাব মোছলেহ উদ্দীনের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
