উদ্দীপকে শেষোক্ত দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? দুটি দেশের মধ্যে ভোক্তার স্বাধীনতা ও আয় বৈষম্য তুলনা করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শেষোক্ত দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। দুটি দেশ তথা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে ভোক্তার স্বাধীনতা ও আয় বৈষম্য তুলনা করে ব্যাখ্যা করা হলো – ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী দ্রব্য সরবরাহ করে। ভোগের ক্ষেত্রেও ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে উৎপাদিত দ্রব্য ও সেবার দাম নির্ধারিত হয়। সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে কোনো কিছু উৎপাদন ও ভোগ করতে পারে না। এছাড়া সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আয় বৈষম্য নেই বললেই চলে। কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা ও রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে। ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী উৎপাদনকারী দ্রব্য সরবরাহ করে। এছাড়া ধনতান্ত্রিক সমাজে বিত্তবান ও সাধারণ জনগণের আয়ের মধ্যে বৈষম্য বেশি থাকে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, দুটি দেশের মধ্যে ভোক্তার স্বাধীনতা ও আয় বৈষম্যের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকে শেষোক্ত দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান? দুটি দেশের মধ্যে ভ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
