সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর: সুযোগ ব্যয় বলতে একটি দ্রব্য উৎপাদনের / ভোগের জন্য অন্য দ্রব্য উৎপাদন / ভোগ বন্ধ রাখাকে বোঝায়। একটি ভূমিতে বা উৎপাদন ক্ষেত্রে একই সাথে একাধিক দ্রব্যের উৎপাদন সম্ভব নয়। তাই উৎপাদনের ক্ষেত্রে একটি দ্রব্য উৎপাদন করলে অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন হাতছাড়া হয়ে যায়। একটি দ্রব্যের উৎপাদনের জন্য অন্য দ্রব্য উৎপাদনের এ সুযোগ ত্যাগ করার নামই হচ্ছে সুযোগ ব্যয়। অধ্যাপক বেনহামের মতে, “কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়।”
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর
