জনাব 'খ'-এর দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের জনাব 'খ'-এর দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ নয়। উদ্দীপকে জনাব 'খ'-এর দেশ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার দেশ কেননা সে তার দেশে প্লাস্টিক কারখানা স্থাপন করতে চাইলে সরকার অনুমতি দেয় না, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যকে নির্দেশ করে। অন্যদিকে বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থনীতির কিছু মিল ও অমিল রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে মিশ্র অর্থব্যবস্থার প্রধান পার্থক্য হলো দাম ব্যবস্থায়। মিশ্র অর্থব্যবস্থার চাহিদা ও যোগানের স্বয়ংক্রিয় ঘাত-প্রতিঘাতের দ্বারা দাম নির্ধারিত হয়। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দামসংক্রান্ত সকল সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কেন্দ্রীয় পরিকল্পনার হাতে ন্যস্ত থাকে এবং অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়। মিশ্র অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় ঘটে। অন্যভাবে বলা যায়, সমাজতন্ত্র হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের ওপর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। অন্যদিকে মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে। সমাজতন্ত্রে উৎপাদনের ওপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত। অর্থব্যবস্থায় সাধারণত একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের জনাব 'খ'-এর দেশ অর্থাৎ সমাজতান্ত্রিক দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থা সাদৃশ্যপূর্ণ নয়।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
জনাব 'খ'-এর দেশের অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থা সাদৃশ্…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
