ঘটনা-১ এ নির্দেশিত কার্যাবলি অর্থনীতিতে কী হিসেবে পরিচিত? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা ১-এ নির্দেশিত কার্যাবলি হচ্ছে অর্থনৈতিক কার্যাবলি। কারণ উক্ত কার্যাবলির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে, যা অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। উদ্দীপকের সাজু মিয়া তার বাড়ির পাশে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করে। আর রাজু মিয়া তারই পুকুরে মাছ চাষ ও তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। উদ্দীপকে বর্ণিত এ দুজন ব্যক্তির কর্মকাণ্ড অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। মানুষ বেঁচে থাকার জন্য নানাবিধ কাজ করে থাকে। এসব কাজের মূল লক্ষ্য হলো জীবিকা সংগ্রাহ করা। আর জীবিকা সংগ্রহের জন্য মানুষ যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং তা জীবনধারণের জন্য ব্যয় করে থাকে। যেমন-শ্রমিকের দোকানে ও কলকারখানায় কাজ করা, কৃষকের জমিতে কাজ করা, মাছ চাষ করে বিক্রি করা, ডাক্তার কর্তৃক রোগীর চিকিৎসা করা, শিল্পপতি কর্তৃক শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করা ইত্যাদি। সুতরাং বলা যায়, ঘটনা-১ এ নির্দেশিত কাজগুলো অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
ঘটনা-১ এ নির্দেশিত কার্যাবলি অর্থনীতিতে কী হিসেবে পরিচিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
