উদ্দীপকের 'খ' দেশে যে অর্থব্যবস্থার প্রতিফলন ঘটেছে তা চিহ্নিতপূর্বক উক্ত দেশে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো ভূমিকা আছে কি? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' দেশে যে অর্থব্যবস্থার প্রতিফলন ঘটেছে তা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। উদ্দীপকের সেলিম 'খ' দেশে বসবাস করেন এবং তিনি একজন সরকারি কর্মকর্তা। তার বড় ছেলে সদ্য পড়াশুনা শেষ করে চাকরি পাওয়ার অপেক্ষা না করে নিজ উদ্যোগে গ্রামের বাড়িতে হাঁস-মুরগির খামার স্থাপন করে। উদ্দীপকের এ বর্ণনার সাথে মিশ্র অর্থব্যবস্থার সাদৃশ্য লক্ষ করা যায়। যে অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি, সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। এ ব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ভোগ ও ক্রয়-বিক্রয় করতে পারে। পাশাপাশি পণ্যদ্রব্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগও গ্রহণ করা হয়। তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের মূল্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে দ্রব্যের উৎপাদন কিংবা ভোগ নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং দেখা যায়, 'খ' দেশ তথা মিশ্র অর্থব্যবস্থার দেশে মূল্য নিয়ন্ত্রণে সরকার ভূমিকা রাখতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
উদ্দীপকের 'খ' দেশে যে অর্থব্যবস্থার প্রতিফলন ঘটেছে তা চিহ্নিতপূর্বক…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
