জনাব রাহীব যে দেশে বসবাস করেন সেই দেশের অর্থব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাহীব যে দেশে বসবাস করে সেই দেশের অর্থব্যবস্থা হলো মিশ্র অর্থব্যবস্থা। কেননা জনাব রাহীবের দেশে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসায় পরিচালনা করা গেলেও কোনো কোনো ক্ষেত্রে সরকার ব্যবসায়ের হস্তক্ষেপ করেন যা মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে। এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উভয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এ অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সামঞ্জস্য বিধান করা হয়। মিশ্র অর্থব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো সম্পত্তির ব্যক্তিমালিকানা, মুনাফা অর্জনের সুযোগ, ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা স্বীকৃত। দেশের মৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকারি উদ্যোগে পরিচালিত হয়। মিশ্র অথনীতিতে ধনতন্ত্রের ন্যায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার দ্বারা উৎপাদন বিনিময়, বণ্টন ও ভোগ সম্পন্ন হয়। দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। সুতরাং দেখা যায়, জনাব রাহীবের দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান।
SSC অর্থনীতি অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১ : অর্থনীতি পরিচয় · সৃজনশীল
জনাব রাহীব যে দেশে বসবাস করেন সেই দেশের অর্থব্যবস্থা কোন ধরনের? ব্য…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
